বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন নির্বাচন সম্পন্ন

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন আয়োজিত নির্বাচন ২০২৩-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।

২৭ শে অক্টোবর (শুক্রবার) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন নির্বাচনের আয়োজন করে নির্বাচন কমিশন বাংলাদেশ।

অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ফেডারেশন নির্বাচিত কমিটি ২০২৩-২০২৬ চুড়ান্ত ফলাফল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জোবাইদা পারভীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার শ্রমিক নেতা সফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার মোস্তফা আলমগীর, বাংলাদেশ অটোরিক্সা-অটোটেম্পু পরিবহন শ্রমিক ফেডারেশন এর নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মো: সেলিম, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো: গোলাম ফারুক, নব নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ আবুল হোসাইন (সভাপতি), হালকাযান পরিবহন সেক্টরে দির্ঘ্য পরিচিত বিশিষ্ট শ্রমিক নেতা গোলাম ফারুক (সাধারণ সম্পাদক) সহ ৩৫ সদস্য বিশিষ্ট নির্বাচিত প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জোবাইদা পারভীন নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights