বাংলাদেশ আহলে রাছুল আন্দোলন “রাছুল অনুসারী দল” দিনাজপুর সদর শাখার সদস্য সম্মেলন অনুষ্ঠিত

মো. ইসমাইল হোসেন , দিনাজপুর প্রতিনিধি :

(রাছুল অনুসারী দল) বাংলাদেশ আহলে রাছুল আন্দোলনের দিনাজপুর সদর থানা শাখার উদ্যোগে সদস্য সম্মেলন (২৮ ডিসেম্বর ২০২৪) শনিবার সকাল ১১টায় দারুচ্ছুন্নাহ জামিয়া ই-নেছারিয়া দাউদিয়া দ্বীনিয়া হাফিজিয়া মাদরাসা, কাঞ্চন কলোনীতে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে রাছুল আন্দোলন এর সভাপতি কোরআন গবেষক, লেখক ও প্রচারক আল্লামা গোলজার হোসাইন এসলাহী। তিনি বলেন, সময় ও অর্থ দিয়ে পরিশুদ্ধ ও পরিপূর্ণ কুরআন জানা ও মানা এবং প্রচার প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। “ইসলামের মূল শিক্ষা হলো শান্তি, মানবতা এবং সত্যের পথে চলা। আহলে রাছুল আন্দোলন তার আদর্শিক প্রচেষ্টার মাধ্যমে নবীজির (সা.) সুন্নাহ প্রতিষ্ঠা এবং কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে কাজ করছে। সকলকে কুরআন নিজের মাতৃভাষায় পড়তে এবং বুঝতে আহ্বান জানান তিনি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক বারুনি, নবাবগঞ্জ, দিনাজপুর । সহ-সভাপতিত্ব করেন ডা. শাহাজাহান আহমেদ ও মো. কামরুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন মো. মজিবর রহমান। ইসলামী সংগীত পরিবেশন করেন মো. ফজলে রাব্বি ও হাফেজ মো. মাহিম

বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মাহাবুবুর রহমান, মাওলানা আজহারুল ইসলাম আজহারি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আমান উল্লাহ আমান (ডাবলু)। সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা মো. মিজানুর রহমান, মুহতামিম সহ সম্মেলনে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights