বাংলাদেশ চায়না ক্লাব’র যাত্রা শুরু
অনলাইন ডেস্ক
প্রথমবারের মতো গতকাল সোমবার বাংলাদেশে হোটেল ওয়েস্টিনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে বাংলাদেশ-চায়না ক্লাব। বাংলাদেশ এবং চায়নার মধ্যে ব্যবসায়িক ও কূটনৈতিক উন্নয়ন করার জন্য এই ক্লাব বিশেষ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রনাই মান্যবর হাজী হারিস বিন ওসমান, ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি ইকবাল আহম্মেদ, ব্যাংক এশিয়ার স্বতন্ত্র পরিচালক আশরাফুল হক চৌধুরী। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে সারাহ লী, এক্সিকিউটিভ চেয়ারম্যান, সিআইডিবিসি, গভর্নমেন্ট অব চায়না উপস্থিত ছিলেন।
তাছাড়াও অনুষ্ঠানের উপস্থিত ছিলেন শাহজাহান ভুঁইয়া রাজু, প্রেসিডেন্ট, বাংলাদেশ-চায়না ক্লাব লি., জাহাঙ্গীর সিকাদার, সেক্রেটারি, বাংলাদেশ-চায়না ক্লাব লি. এবং এক্সিকিউটিভ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে কেক কাটার মাধ্যমে বাংলাদেশ-চায়না ক্লাব লি. এর উদ্বোধন করেন।
ক্লাবটি গুলশান-২ এর ৯৩ নম্বর সড়কের, বাড়ি নম্বর-১৬/বি-তে অবস্থিত। এই ক্লাবের উদ্দেশ্য বাংলাদেশে বসবাসরত চায়নিজ কমিউনিটির সাথে বাংলাদেশের কমিউনিটির মধ্যে সামাজিক, অর্থনৈতিক যোগাযোগের সেতুবন্ধন তৈরির জন্য এই ক্লাবের প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশে প্রায় পাঁচ লক্ষাধিক চায়নিজ নাগরিক বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন।
বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টে চায়নিজ বিশেষজ্ঞরা এবং বড় বড় প্রতিষ্ঠানে চায়নিজ বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখেছে। আগামীতে যাতে করে এই কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে এবং দেশের সামগ্রীক উন্নয়নে বাংলাদেশ-চায়না ক্লাব লি. বিশেষ ভূমিকা রাখবে
