বাংলাদেশ টেপ বল বিপিএলের সভাপতি হলেন সারোয়ার হোসেন আকুল

কালিয়াকৈর (গাজীপুর)থেকে জিল্লুর রহমান

বাংলাদেশ টেপ বল বিপি এলের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ড মিল এলাকার কালিয়াকৈর পৌর সভার ৮ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

দায়িত্ব গ্রহণের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সুসংগঠিত পরিকল্পনা, দক্ষ নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশে টেপ বল বিপি এলের আজ নতুন উচ্চতায় পৌঁছেছে। টেপ বল বিপিএলের মতো বৃহৎ আয়োজন সফলভাবে বাস্তবায়নের ফলে এ খেলার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, টেপ বল বিপিএল শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি দেশের তরুণদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এ খেলাকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের আরও প্রতিযোগিতা আয়োজনেরও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সারোয়ার হোসেন আকুল টেপ বল বিপিএলের অগ্রযাত্রায় অবদান রাখা সকল সংগঠক, খেলোয়াড়, পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ টেপ বল বিপিএলকে আরও সুসংগঠিত ও সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights