বাংলাদেশ দলের জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

মিরপুরে একমাত্র টেস্ট সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের ৭ উইকেটে জয়লাভের জন্য ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডকে হারানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাশাপাশি জাতীয় দলের সকল খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্টে দেশের মাটিতে চতুর্থ দিনে দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে বাংলাদেশ দলকে ১৩৮ রানের টার্গেট দিয়েছিল আয়ারল্যান্ড। ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।

দুই দলের ওয়ানডে এবং টি-২০ সিরিজের পর একমাত্র এই টেস্ট দিয়েই শেষ হচ্ছে আয়ারল্যান্ড দলের বাংলাদেশ সফর। আগের ওই দুই সিরিজেও টাইগাররা জয় পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights