বাংলাদেশ প্রতিদিন সম্পাদকের সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম নেতৃবৃন্দের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার প্রধান পৃষ্ঠপোষক নঈম নিজামের সঙ্গে মতবিনিময় করেছেন কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নবনির্বাচিত নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র ডেপুটি চিফ রিপোর্টার মো. সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতির বিশেষ প্রতিনিধি এম. মোশাররফ হোসাইন, সহ-সভাপতি মোহাম্মদ আবদুল অদুদ ও এম. এস. দোহা, যুগ্ম-সম্পাদক সালাহ উদ্দিন জসিম, অর্থ-সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনির আহমাদ জারিফ, প্রচার-প্রকাশনা সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী, ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক আবু সুফিয়ান রতন, সমাজকল্যাণ সম্পাদক জহির আলম সিকদার, তথ্য-প্রযুক্তি সম্পাদক আহমেদ আজম, শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক ফারজানা আফরিন, আন্তর্জাতিক সম্পাদক বদরুল আলম মজুমদার, ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল এবং নির্বাহী সদস্য দিদারুল আলম দিদার, সায়ীদ আবদুল মালিক ও মোহাম্মদ মাসুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights