বাউফলে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত
বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে সামাজিক সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (১২ই আগস্ট) মঙ্গলবার বেলা ১১ টায় বাউফল উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজীর সভাপতিত্বে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি বাউফল উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, সহকারি কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ড, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, মিডিয়া কর্মী ও সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।
