বাউবিতে পুনরায় চালু হলো ‘স্কুল অব ল’, ডিন হলেন নাহিদ ফেরদৌসী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পুনরায় চালু করেছে বহু প্রতীক্ষিত স্কুল অব ল। সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের আইন বিভাগের অধ্যাপক ড. নাহিদ ফেরদৌসীকে আইন–১৯৯২ ও সংশোধনী–২০০৯ অনুযায়ী স্কুলটির ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

২০০৫ সালের ১১ অক্টোবর তৎকালীন উপাচার্য অধ্যাপক এম. এরশাদুল বারীর সময়ে ‘স্কুল অব ল’ প্রতিষ্ঠিত হয়। তবে ২০০৯ সালের ৩ সেপ্টেম্বর বোর্ড অব গভর্নরসের সিদ্ধান্তে স্কুলটির কার্যক্রম স্থগিত করা হয়। এরপর এলএলবি (অনার্স) ও এলএলএম প্রোগ্রাম পরিচালনা হয় সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে।

বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম যুগোপযোগী আইন শিক্ষা ও চলমান প্রোগ্রামগুলোর মানোন্নয়নে বিশেষ উদ্যোগ নেন। শিক্ষার্থীদের বৃদ্ধি ও ভর্তির চাপ বিবেচনায় বোর্ড অব গভর্নরস পৃথকভাবে আবার ‘স্কুল অব ল’ চালুর অনুমোদন দেয়।

স্কুলটি পুনরায় চালুর মাধ্যমে বাউবি দেশে আইন শিক্ষার প্রসার ও মানোন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এ উদ্যোগকে সর্বমহলে প্রশংসা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights