বাগদান সারলেন নাগা চৈতন্য ও শোভিতা

অনলাইন ডেস্ক

বাগদান সারলেন ভারতীয় অভিনেতা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সম্পর্ক নিয়ে বহু দিন ধরে জল্পনা চললেও দু’জনেই মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে প্রকাশ্যে এল তাদের বাগদান পরবর্তী প্রথম ছবি।

নাগা চৈতন্যের বাবা নাগার্জুন আক্কিকেনি সমাজমাধ্যমে পোস্ট করেন ছেলের বাগদান নিয়ে। তিনি লেখেন ‘শোভিতা ধুলিপালার সঙ্গে আমাদের ছেলে নাগা চৈতন্যের বাগদানের খবর দিতে পেরে আমি খুবই আনন্দিত। সকাল ৯.৪২ মিনিটে ওদের বাগদান সম্পন্ন হয়েছে। আমাদের পরিবারে শোভিতাকে স্বাগত জানাতে পেরে আমরা খুবই খুশি। যুগলকে অনেক শুভেচ্ছা। সারা জীবন ওদের জীবনে ভালোবাসা ও সুখ ভরে থাকুক। ঈশ্বর ওদের মঙ্গল করুন।’

উল্লেখ্য, ২০২১-এ অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন নাগা। দীর্ঘ চার বছরের দাম্পত্য ছিল তাদের। কিন্তু তার মধ্যেই শুরু হয় জটিলতা। তাই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই নাকি শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা। যদিও, তখন নাগা বা শোভিতা কেউই সম্পর্ক নিশ্চিত করেননি।
তারকা জুটি একসঙ্গে ইউরোপ বেড়াতে গিয়েছিলেন বলে জানা যায়। সেখান থেকে একটি ছবি নেটপাড়ায় ছড়িয়ে পড়েছিল। দেখা গেছিল, নাগা ও শোভিতা ওয়াইন চেখে দেখার এক অনুষ্ঠান উপভোগ করছেন। সেখান থেকেই তাদের সম্পর্কের জল্পনা ঘনীভূত হতে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights