বাগেরহাটে বহুতল ভবনে অগ্নিকাণ্ড, নিহত ১

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা সদরে মাইশা টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দীর্ঘ ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল ৯টার দিকে চিতলমারী উপজেলা সদরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনীর সদস্যরা আগুন নেভানো ও উদ্ধার কাজে অংশ নেন।

উদ্ধার কাজে অংশ নিয়ে অনিক নামের এক ফায়ার সার্ভিস সদস্য আহত হন বলে জানা গেছে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন বলেন, আগুনের ঘটনায় আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে নামার সময় এক নারী নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ এখনও পর্যন্ত তার পরিচয় শনাক্ত করতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights