বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাগেরহাটে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার দুপুরে দলীয় কার্যালয়ের সামনে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা উদ্যানের সামনে এসে শেষ হয়।

পরে দলীয় অফিসে জেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিতত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ ওহিদুজ্জামান দিপু, সাবেক সংসদ সদস্য শেখ মুজিুর রহমান, বিএনপি নেতা কামরুল ইসলাম গোরা, ইঞ্জিনিয়ার মাসুদ রানা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights