বাগেরহাটে মাছের খামারে দুর্বৃত্তদের বিষ

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে একটি মাছের খামারে রাতের অধারে বিষ দিয়েছে দুবৃর্ত্তরা। বিষ দেয়ার পর শুক্রবার রাতে ওই খামার থেকে অনেক মাছ ধরেও নিয়ে গেছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় খামার মালিকের মাছ মরে গেছে।

মাছের খামারটির মালিক সুকুমার বাগচি জানান, পাশ্ববর্তী শ্যামল দে ও সুকুমার দে’র দুই ১২০ একরের একটি মাছের খামার লিজ নিয়ে কাপ জাতীয় সাদা মাছের চাষ করেছিলন। শুক্রবার রাতের কোন এক সময়ে তার বাড়ির পাশের ওই খামারটিতে দুর্বৃত্তরা বিষ দিয়ে জাল ফেলে অনেক মাছ ধরে নিয়ে যায়। সকালে তিনি মাছে খামারে গিয়ে দেখতে পান অবশিষ্ট মাছ মরে পানিতে ভেসে রয়েছে। দুর্বৃত্তরা খামারে বিষ দেয়ায় তার ক্ষতি হয়েছে।
এ ঘটনায় পুলিশের কাছে কাছে কোন অভিযোগ করেনি তিনি।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights