বাগেরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাগেরহাট প্রতিনিধি
প্রধানমন্ত্রীর দেয়া কম্বল পেয়ে খুশি বাগেরহাটের শরণখোলার ৩৫০ জন শীতার্ত। বৃহস্পতিবার দুপুরে রায়েন্দা ইউনিয়ন পরিষদের মাধ্যমে প্রধানমন্ত্রীর দেয়া এসব কম্বল আনুষ্ঠানিক ভাবে দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম।

রায়েন্দা ইউপি সদস্য খায়রুল ইসলাম শরীফের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত কুমার সরদার, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, পল্লী উন্নয়ন কর্মকর্তা লাবনী খাতুন, রায়েন্দা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বাবুল তালুকদারসহ পরিষদের সদস্যরা।

শরণখোলা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, শরণখোলা উপজেলার ৩৫০ জন শীতার্তদের জন্য এসব কম্বল দরিদ্রদের বাছাই করে দেয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৩৫০ জনকে দেয়া হল। প্রাপ্তিসাপেক্ষে পরবর্তীতে আরো কম্বল দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights