বাজারে আসছে অ্যাপলের ভিশন প্রো হেডসেট

অনলাইন ডেস্ক

২০২৩ সালের জুন মাসে এআর (অগমেন্টেড রিয়েলিটি) এবং ভিআর (ভার্চ্যুয়াল রিয়েলিটি) প্রযুক্তির সমন্বয়ে তৈরি ‘ভিশন প্রো’ হেডসেট প্রদর্শন করেছিল অ্যাপল।

তবে এখনো হেডসেটটি উন্মুক্ত করেনি মার্কিন টেক জায়ান্ট।

এবার অ্যাপল জানিয়েছে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি থেকে মার্কিন বাজারে পাওয়া যাবে হেডসেটটি।
২ ফেব্রুয়ারি বাজারে আসলেও ক্রেতারা ১৯ জানুয়ারি থেকে হেডসেটটি কেনার জন্য অগ্রিম বুকিং দিতে পারবেন।

তিন হাজার ৪৯৯ ডলার মূল্যের হেডসেটটির সঙ্গে চাইলে প্রয়োজনমতো লেন্সও যুক্ত করে দেবে অ্যাপল। তবে এ জন্য অতিরিক্ত ৯৯ ডলার গুনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights