বাজারে আসলো ফ্ল্যাগশিপ স্মার্টফোন হেলিও ৫৫

অনলাইন ডেস্ক

দেশের স্মার্টফোন বাজারে নতুন মডেল হেলিও ৫৫ উন্মোচন করেছে হেলিও। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম সংস্করণের ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা। সঙ্গে গ্রামীণফোনের বিশেষ বান্ডেল অফারও থাকছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

হেলিও জানায়, দামের বিবেচনায় আধুনিক ফিচার নিশ্চিত করতেই এই ফোনটি বাজারে আনা হয়েছে। হেলিও ৫৫-এ ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেম, যার ফলে ব্যবহারকারীরা পাবেন গুগলের সর্বশেষ ফিচার, উন্নত পারফরম্যান্স ও কাস্টমাইজেশন সুবিধা।

ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি প্লাস পাঞ্চ-হোল ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্জ এবং অ্যাসপেক্ট রেশিও ২০.৫:৯। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে আয়রন গার্ড গ্লাস। কনটেন্ট দেখা, গেমিং কিংবা দৈনন্দিন ব্যবহারে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

পারফরম্যান্সের জন্য হেলিও ৫৫-এ যুক্ত করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯২ চিপসেট ও ২.০ গিগাহার্জের অক্টা-কোর প্রসেসর। সঙ্গে রয়েছে ৮ জিবি র‍্যাম, যা মেমোরি ফিউশনের মাধ্যমে আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। অভ্যন্তরীণ স্টোরেজ ১২৮ জিবি।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ (f/1.8 অ্যাপারচার)। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, যা সেলফি ও ভিডিও কলের জন্য ব্যবহার উপযোগী।

ব্যাটারির দিক থেকে হেলিও ৫৫-এ দেওয়া হয়েছে ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ার (mAh) লি-পলিমার ব্যাটারি। দ্রুত চার্জের জন্য থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, যার মাধ্যমে প্রায় আড়াই ঘণ্টায় ফোনটি পুরো চার্জ হবে বলে জানানো হয়েছে।

ফোনটিতে আইপি৬৪ রেটিং থাকায় এটি ধুলো ও হালকা পানির ছিটা থেকে সুরক্ষিত। সংযোগ সুবিধার মধ্যে রয়েছে ৪জি, ওয়াই-ফাই, জিপিএস ও ওটিজি। নিরাপত্তার জন্য আছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক।

এ ছাড়া ফোনটিতে রিভার্স চার্জিং, অ্যাপ লক, অ্যাপ হাইড, নয়েজ ক্যানসেলেশনসহ বিভিন্ন অতিরিক্ত ফিচার রয়েছে।

হেলিও ৫৫ বাজারে পাওয়া যাবে গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক সিলভার ও সিল্ক গ্রীন—এই তিন রঙে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights