বাজারে এল ৭০০০ এমএএইচের ‘হেলিও ৬২’
অনলাইন ডেস্ক
দেশের বাজারে নতুন স্মার্টফোন ‘হেলিও ৬২’ এনেছে হেলিও। ১৮ হাজার ৯৯৯ টাকা দামের ফোনটিতে রয়েছে ৭০০০ এমএএইচ ব্যাটারি, ১২০ হার্টজ ডিসপ্লে, ৬ জিবি র্যাম, আইপি৬৪ এবং ডিউরিবিলিটির জন্য আছে আয়রন গার্ড প্রটেকশন।
হেলিওর সেলস ও মার্কেটিং পরিচালক মোহাম্মদ আবু সায়েম বলেন, বাজেটের মধ্যে প্রয়োজনীয় ফিচারে আপস না করাই হেলিও ৬২ তৈরির মূল লক্ষ্য। দৈনন্দিন কাজ, বিনোদন ও গেমিংয়ের কথা বিবেচনায় রেখে ফোনটি তৈরি করা হয়েছে।
ফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চ এর আইপিএস পাঞ্চ হোল ডিসপ্লে যার স্ক্রিন টু বডিও রেশিও ৯০ শতাংশ এবং ডিসপ্লে প্রটেকশন হিসেবে আছে আয়রন গার্ড প্রটেকশন। এছাড়া স্মুথ স্ক্রলিং এবং গেমিংয়ের জন্য রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কড়া রোদেও যাতে ডিসপ্লেতে কন্টেন্ট দেখতে প্রবলেম না হয় তার জন্য রয়েছে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড।
ক্যামেরার ক্ষেত্রে পেছনে রয়েছে ৫০ ও ২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ক্যামেরা। ছবি তোলার পাশাপাশি আছে বিউটি মোড, গ্রুপ সেলফি, পোট্রেট, নাইট মোড ও ডুয়াল– ভিউ ভিডিও মোড রেকর্ডিং– অর্থাৎ বাজেটেই মিলছে ফ্ল্যাগশিপ ফিচার।
৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। এ ছাড়া দ্রুত আনলকের জন্য আঙুলের ছাপ ও মুখমণ্ডল শনাক্তকরণ সুবিধা, দ্বৈত স্পিকার, এনএফসি ও জাইরোস্কোপসহ বিভিন্ন সুবিধা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১৬-এ চলবে।
ডিউরাবিলিটির দিকে বিশেষভাবে গুরত্ব দেওয়া হয়েছে এই স্মার্টফোনটিতে। ধুলাবালির ছিটা থেকে রক্ষা করার জন্য রয়েছে আইপি ৬৪-এর রেটিং এবং ফোনের বডিতে দেওয়া হয়েছে আয়রণ গার্ড প্রটেকশন ফলে ১ মিটার উচ্চতা থেকে ফোনটি পরে গেলেও কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই। তাছাড়া হেলিও ৬২ ফোনটির সঙ্গে থাকছে ১৫ মাসের ওয়ারেন্টি।
