বাজুসের স্থায়ী কার্যালয় উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) স্থায়ী কার্যালয় রাজধানীর নিউ ইস্কাটনে উদ্বোধন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কার্যালয়ের উদ্বোধন করেন বাজুসের কার্যনির্বাহী কমিটির সদস্যরা। বাজুসের নতুন স্থায়ী ঠিকানা ১৫, নিউ ইস্কাটন রোড, ৭ম তলা, রমনা, ঢাকা-১০০০।

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি গুলজার আহমেদ। তিনি বলেন, নতুন কার্যালয় স্থাপনের মধ্যদিয়ে দেশের জুয়েলারি শিল্পকে সামনের দিকে অগ্রসর হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেল বাজুস। এ অর্জনের জন্য বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর সাহস জুগিয়েছেন বলে জানান তিনি।
বাজুসের ৫৯ বছরের ঐতিহ্যকে সঙ্গী করে জুয়েলারি শিল্পকে বিকশিত করতে শিল্প সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান গুলজার আহমেদ।

বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় বলেন, স্থায়ী কার্যালয় স্থাপনের জন্য বাজুসের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই স্বপ্ন বাস্তবায়নে তিনি বাজুস প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাদল চন্দ্র রায় বলেন, এখন সময় সামনের দিকে এগিয়ে যাওয়ার।

স্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বাজুসের সহ-সভাপতি মো. রিপনুল হাসান, মাসুদুর রহমান, মো. জয়নাল আবেদীন খোকন, সমিত ঘোষ অপু, কোষাধ্যক্ষ উত্তম বনিক এবং সহ-সম্পাদক উত্তম ঘোষ ও ফরিদা হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, আনোয়ার হোসেন সহ বাজুসের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights