বাজেটে মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেই সঙ্গে, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।

আজ সোমবার প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিশাল আকারের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

এদিন বিকালে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও থেকে ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা বা জিডিপির ৯ শতাংশ রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights