‘বাজেটে শিক্ষা উপকরণের দাম যাতে বাড়ানো না হয়, সে বিষয়ে আলোচনা করা হবে’

চাঁদপুর প্রতিনিধি

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাজেটে শিক্ষা উপকরণ বল পয়েন্টের দাম বাড়ানোর একটা প্রস্তাব আছে। আমি আশা করি এ বিষয়ে আলোচনা করা হবে। সে আলোচনায় আমাদের প্রস্তাব থাকবে শিক্ষা উপকরণের দাম যাতে না বাড়ানো হয়। কারণ সেই উপকরণগুলো সকল শিক্ষার্থীরা ব্যবহার করবে।

শনিবার দুপুরে চাঁদপুরে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা দক্ষ, যোগ্য ও সৃজনশীল শিক্ষার্থী তৈরি করবো। যারা স্মার্ট বাংলাদেশ তৈরি করবে। সেভাবে আমরা নতুন শিক্ষাক্রম তৈরি করেছি।
আল আমিন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সভাপতি জে আর ওয়াদুদ টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ ও অধ্যক্ষ সাইফুল ইসলাম। প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights