বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় রেস্তোরা মালিক সমিতির মানববন্ধন
গাইবান্ধা প্রতিনিধি
বর্ধিত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ এসডি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে রেস্তোরা মালিক সমিতি।
বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোডের গানাসাস মার্কেটের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রেস্তোরা মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য দেন কেন্দ্রীয় রেস্তোরা মালিক সমিতির সহ-সভাপতি আসিফ মাহমুদ তমাল, কেন্দ্রীয় সদস্য বাবুলাল চৌধুরী, সংগঠনের জেলা শাখার সভাপতি তাবারক হোসেন, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র ঘোষ, সদস্য কাজী নাজমুল হাবীব তমাল, গোলাম রব্বানী, আবুল কালাম আজাদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা রেস্তোরা সেক্টরের বিদ্যমান বিভিন্ন সমস্যা তুলে ধরে ব্যবসায়ীদের ওপর বর্ধিত ভ্যাট ও এসডি প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি গ্রহণ করার ঘোষণা দেন।
