বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ, লুটপাট শেষে বৃদ্ধাকে হত্যা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা গ্রামে বসতবাড়িতে লুটপাটের পর রাজিয়া বেগম (৭৫)-কে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া বেগম মৃত আব্দুল প্রামানিকের স্ত্রী।

স্বজনরা জানান, ঢাকায় কর্মরত ছোট ছেলে রঞ্জু প্রামানিকের বাড়িতে নাতি (৮) কে নিয়ে বসবাস করতেন রাজিয়া বেগম। সেদিন রাতে মুষলধারে বৃষ্টির মধ্যে বাড়ি ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন দুর্বৃত্ত বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে রাজিয়া বেগম ও তার নাতির হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে। এ সময় চিৎকার করার চেষ্টা করলে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে রাজিয়া বেগমকে।

ঘটনার পর স্বজনরা দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গাবতলী মডেল থানার ওসি সেরাজুল ইসলাম বলেন, “ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights