বান্দরবানে আফিমসহ আটক ১

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান সদর থেকে ৩ কেজি আফিমসহ লেম থার সাং বম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জেলা সদরের বালাঘাটা স্বর্ণমন্দির এলাকা থেকে ৩ কেজি আফিমসহ তাকে আটক করে নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে মঙ্গলবার রাতেই লেম থার সাং বমকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বান্দরবান সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলমান রয়েছে।
এনএসআই বান্দরবান জয়েন্ট ডিরেক্টর মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া ৩ কেজি আফিমের বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। আটককৃত লেম থার সাং বম রুমা উপজেলার মুলপি পাড়ার বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights