বান্দরবানে ইয়াবাসহ দম্পতি আটক

বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে রবিবার ভোরে ৪০৫ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করা হয়েছে। রবিবার ভোর সাড়ে ৪টায় শহরের মেম্বার পাড়া এলাকা থেকে নয়ন চৌধুরী (৪৫) এবং তার স্ত্রী বেবি চৌধুরীকে (৩৫) আটক করে এপিবিএন সদস্যরা।

এপিবিএন সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএন-২ এসআই মো. মহিউদ্দিন আহমেদ এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আটককৃত নয়ন চৌধুরীর কাছ থেকে ৩৫৫ পিস ও তার স্ত্রী বেবি চৌধুরীর কাছ থেকে ৫০ পিস ইয়াবা এবং ৫টি মোবাইল সেট জব্দ করে এপিবিএন সদস্যরা।

আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights