বান্দরবানে বাজার ফান্ডভুক্ত জমি ৯৯ বছর মেয়াদি লিজের আওতাভুক্ত করার দাবি

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান বাজার ফান্ডের লিজকৃত ভূমির মেয়াদ ১০ বছরের পরিবর্তে ৯৯ বছর পর্যন্ত বর্ধিতকরণ এবং তৌজিভুক্ত ভূমিতে সহজ শর্তে ব্যাংকের মাধ্যমে গৃহঋণ পাওয়ার প্রতিবন্ধকতা দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনগণ।

রবিবার সকালে বান্দরবান শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন দল ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

মানববন্ধন চলাকালে বিদ্যমান সমস্যা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সাবিকুর রহমান জুয়েল, নুরুল ইসলাম, হাবিবুর রহমান ভূঁইয়া, জাহাঙ্গীর আলম ও দৌলতুল কবির খান সিদ্দিকী।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights