বান্ধবীর বাসায় বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার, গ্রেফতার ৩

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর বাসন এলাকায় বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনায় শুক্রবার রাতে ওই তরুণীর মা বাদী হয়ে গণধর্ষণের মামলা করেন। শনিবার ভোরে অভিযান চালিয়ে বান্ধবী জুঁই আক্তারসহ ২ যুবককে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার রমিজ উদ্দিনের ছেলে শাকিল আহমেদ (২৫) ও রংপুরের পীরগঞ্জের রায়পুর এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে রাকিবুল ইসলাম রাহুল (২০) ।

বাসন থানার অফিসার ইনচার্জ মো: আবু সিদ্দিক জানান, তরুণী বৃহস্পতিবার রাতে গাজীপুর মহানগরের বাসন এলাকায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে মান। পর কৌশলে বান্ধবী জুঁই ওই তরুণীকে স্থানীয় শাকিলের ভাড়া বাড়িতে নিয়ে একটি কক্ষে নিয়ে দরজা আটকিয়ে দেয়। পরে ওই কক্ষে আগে থেকে অবস্থান নেয়া শাকিল তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শাকিলের বন্ধু রাহুলও কক্ষে ঢুকে তাকে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে কাউকে বললে হত্যার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু তরুণী ঘটনাটি তার মাকে খুলে বললে শুক্রবার রাতে তরুণীর মা থানায় মামলা করেন। শনিবার ভোরে এলাকায় অভিযান চালিয়ে ওই আসামিদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights