বাবাকে হত্যা চেষ্টায় ছেলে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের রাউজান উপজেলার আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে বাবাকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ছেলে আশরাফুল গণিকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব।

আজ বৃহস্পতিবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার আশরাফুল গণি রাউজান উপজেলার সুলতানপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, বাবাকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আশরাফুল গণি রাউজান এলাকায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার র‌্যাব-৭-এর একটি আভিযানিক দল আদালতপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ ঘটনায় রাউজান থানায় গত ১৮ আগস্ট মামলা করা হয়।

গ্রেফতার আশরাফুল গণির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাউজান থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights