বায়ুদূষণ বিরোধী অভিযানে ১২ যানবাহন ও ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

পরিবেশ দূষণের দায়ে ঢাকায় ১২টি যানবাহনকে ১৭ হাজার ৩০০ টাকা এবং ৫টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে বায়ুদূষণ বিরোধী অভিযানে এ জরিমানা করা হয়।

সোমবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকা এর উদ্যোগে ঢাকা মহানগরের আদাবর, বসিলা, ভাটারা ও খিলগাঁও এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে আদাবর এলাকায় ২টি প্রতিষ্ঠান হতে মোট ১৫ হাজার টাকা, বসিলা এলাকায় ২টি প্রতিষ্ঠান হতে মোট ১ লাখ ১০ হাজার টাকা এবং খিলগাঁও এলাকায় ১টি প্রতিষ্ঠান হতে ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

ভাটারা এলাকায় মানমাত্রাতিক্ত হর্ন দ্বারা শব্দ দূষণের দায়ে ২টি যানবাহন হতে মোট ৮শ টাকা এবং যানবাহনের কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে ১০টি যানবাহন হতে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকার আশেপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights