বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকা বায়ুদূষণের কবলে। বৃষ্টির সময় দূষণ কম থাকলেও দীর্ঘ সময় না হওয়ায় অতিরিক্ত বেড়েছে। শুক্রবার সকাল ৯টা ২০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী ৩২২ স্কোরে দ্বিতীয় অবস্থানে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

এ ছাড়া বিশ্বের ১১৯টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। ৪০৬ স্কোর নিয়ে লাহোরের বায়ুমান আজ ‘দুর্যোগপূর্ণ’। তালিকায় তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের কলকাতা। ২১২ স্কোরে থাকা শহরটির বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’। ২০৮ স্কোরে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে দিল্লি। এই শহরের বাতাসও ‘খুব অস্বাস্থ্যকর’। এ ছাড়া ১৬৩ স্কোরে পঞ্চম অবস্থানে উঠে এসেছে কাতারের দোহা।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights