বারবার ওয়াশরুমে যাওয়ায় উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হলো যাত্রীকে

অনলাইন ডেস্ক
উড্ডয়নের আগে বারবার ওয়াশরুমে যাওয়ায় উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এক নারী যাত্রী। মেক্সিকোর এয়ারলাইন সংস্থা ওয়েস্টজেটের একটি ফ্লাইটে এমন ঘটনা ঘটেছে।

গত ১০ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জোয়ান্না চিউ নামের ওই যাত্রী লিখেন, ‘এইমাত্র মেক্সিকোর ওয়েস্টজেট ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হলো। কারণ, আমার পেট খারাপ ছিল এবং টেকঅফের আগে খুব বেশি ওয়াশরুমে যাচ্ছিলাম। হোটেলে ফেরানোর প্রতিশ্রুতি বা ফ্লাইট পুনরায় বুক করা হয়নি। আমার কাছে ওষুধ ছিল এবং বিষয়টি ঠিক হচ্ছিল।’

এরপরের পোস্টে চিউ জানান, তিনি দুর্ঘটনাক্রমে তাড়াহুড়োর কারণে উড়োজাহাজে তার টাকা ফেলে আসেন। এরপরেও এয়ারলাইনটি তার ট্যাক্সির ভাড়া দিতে অস্বীকৃতি জানায়। এর পরে, বিমানবন্দরের একজন ওয়েস্টজেট সুপারভাইজার নিরাপত্তা কর্মীদের ডেকে তাকে আরও বিপদে ফেললে তিনি কান্নায় ভেঙে পড়েন।
এই ঘটনার ভিডিও ধারণ করেন চিউ। এ নিয়েও ওয়েস্টেজেটের সুপারভাইজার তাকে হুমকি দিয়ে জানান, ভিডিওটি মুছে না ফেলা হলে তাকে পরের দিনেও ফ্লাইট দেওয়া হবে না।

চিউ জানান, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রচার না করা পর্যন্ত তাকে কোনো সাহায্য করা হয়নি।

এদিকে, চিউয়ের ঘটনা জানার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ওয়েস্টজেট। কোম্পানিটির পক্ষ থেকে বলা হয়, হ্যালো। এমন ঘটনা সম্মুখীন হওয়া দুর্ভাগ্যজনক। আমরা বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখতে চাই।

সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights