বালিয়াকান্দি থানার ওসি প্রত্যাহার

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খানকে প্রত্যাহার করে রাজবাড়ী পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। রবিবার দুপুরের পর তাকে প্রত্যাহার করা হয়েছে। সন্ধ্যায় প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রেজাউল করিম।
তিনি বলেন, প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রতিটি থানায় নতুন অফিসার ইনচার্জ নিয়োগ দেওয়া হয়েছে। সাময়িকভাবে মনিরুজ্জামানকে বালিয়াকান্দির দায়িত্ব দেওয়া হয়েছিল। শুধুমাত্র প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।

সম্প্রতি রাজবাড়ী সদর, বালিয়াকান্দি, পাংশা ও গোয়ালন্দ ঘাট থানায় নতুন অফিসার ইনচার্জদের দায়িত্ব দেওয়া হয়েছে। মো. মনিরুজ্জামান খান বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসাবে দীর্ঘদিন কাজ করছেন। এরপর জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসাবে দীর্ঘদিন কাজ করেছেন। সম্প্রতি ১৫ সেপ্টেম্বর রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা খান স্বাক্ষরিত পত্রে বালিয়াকান্দি থানায় যোগদান করেন।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জের সরকারি মুঠোফোন নাম্বার বন্ধ রয়েছে। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, নাগরিকের যোগাযোগের জন্য ডিউটি অফিসারের সরকারি মুঠোফোন খোলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights