বালিয়াকান্দিতে ভ্যান চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গণধোলাই

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান চুরি করতে গিয়ে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা। শনিবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রাম থেকে ব্যাটারিচালিত ভ্যান চুরির সময় এ ঘটনা ঘটে।

পরে মো. হাফিজুর রহমান মোল্লা (৩৪) ও রুবেল মন্ডল (৩৮) নামে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। গ্রেফতার হাফিজুর রহমান মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে। আর রুবেল মন্ডল একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রব মন্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. ঝোমর আলীকে শনিবার দিবাগত রাত ৮টার দিকে কোলারহাট যাওয়ার কথা বলে ভ্যান ঠিক করেন। সেখানে পৌঁছালে কোলারহাট থেকে নটাপাড়া বাজারে যাওয়ার কথা বলে। নটাপাড়া যাওয়ার সময় লক্ষনদীয়াতে আসলে প্রকৃতির ডাকে সারা দেয় ঝোমর আলী। সেই সুযোগে ভ্যান নিয়ে চলে যায় দুই ব্যক্তি। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নটাপাড়া বাজারে তাদের আটক করে উত্তম-মাধ্যম দেয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ভ্যানসহ হাফিজুর রহমান মোল্লা ও রুবেল মন্ডলকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঝোমর আলী শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন। রবিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights