বালিয়াকান্দিতে মধ্যরাতে পাটভর্তি ট্রাকে আগুন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে পাটবোঝাই চলন্ত ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণ করেন।

পাটবোঝাই টাকের চালক মো. জাহাঙ্গীর বলেন, নাটোর থেকে ট্রাকটি পাট বোঝাই করে মাধুখালী উপজেলার রাজ্জাক জুট মিলের যাচ্ছিলাম। বালিয়াকান্দি-সোনাপুর সড়কের উপজেলার নবাবপুর ইউনিয়নের ঘোড়ামারা ব্রিজ এলাকায় কৌশলে আমাদের ট্রাককে গতিরোধ করে পেছন থেকে আগুন দিয়ে পালিয়ে যায়। নিরুপায় হয়ে আমি ট্রাকটি গর্তে নামিয়ে দেই। এরপর ফায়ার সার্ভিসের ফোন দিলে বালিয়াকান্দির দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন। পরে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বালিয়কান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সৈয়দ সরাফত আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। ট্রাক থাকা পাট ক্ষতিগ্রস্থ হয়েছে।
সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, আমরা ঘটনাটি শুনেছি। আমাদের টিম সেখানে কাজ করছে। এখন কোনো কিছুই বলা সম্ভব নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights