বিএনপি এখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে: মির্জা আজম

জামালপুর প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, নির্বাচন আসলেই বিএনপি চক্রান্ত শুরু করে। বিএনপি এখন আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রের চেষ্টা চালাচ্ছে। নির্বাচন বানচাল করতে বিএনপি যদি ষড়যন্ত্রের ছোবল দেয়, তাহলে আওয়ামী লীগ বসে থাকবে না, এর দাঁতভাঙা জবাব দেয়া হবে।

শনিবার মেলান্দহ পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতো উন্নয়নই করুক, কোনো কিছুই বিএনপির ভালো লাগবে না। সে কারণে আমরা প্রত্যেকেই আওয়ামী লীগের পক্ষে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনা করবো এবং তাদের ভোটকেন্দ্রে আসা নিশ্চিত করবো। বিএনপির সকল ষড়যন্ত্র-চক্রান্তের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলকে আরো শক্তিশালী করে ভোটের জন্য প্রস্তুতি নিতে হবে।
মেলান্দহ পৌর আওয়ামী লীগের সভাপতি আসাদুল্লাহ ফারাজী’র সভাপতিত্বে বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, হাজী দিদার পাশা, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ শফিক গেন্দা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন চাঁন, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র শফিক জাহেদী রবিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্, সম্পাদক মো: জিন্নাহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights