বিএনপি ক্ষমতায় এলে বেকার যুবদের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা হবে : দিপু ভুইয়া

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আগামী সাংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে দেশের বেকার যুবদের শতভাগ কর্মসংস্থান নিশ্চিত করা হবে। আর যদি কোনো বেকারের কর্মসংস্থান করতে না পারি, তাহলে বেকার ভাতা প্রদান করা হবে। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু এসব কথা বলেছেন। ‘

রবিবার বিকালে রূপগঞ্জের ভোলাব ইউনিয়নের গণবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি আরও বলেন, ঢাকা বিভাগের মধ্যে অন্যতম যান্ত্রিক পয়েন্ট রূপগঞ্জ। এখানকার এক মুঠো মাটি সোনার চেয়েও দামি। অথচ বিগত সময়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি করে আওয়ামী লীগের মন্ত্রী গাজী এসব জমি জোরপূর্বক জবরদখল করেছেন। মানুষকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন। বিএনপি ক্ষমতায় এলে সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হবে।

ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায়, ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট কাজী রেজাউল হকের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন আকন্দ, সাধারণ সম্পাদক বাশির উদ্দিন বাচ্চু, ভোলাব ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, ভোলাব ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের সাফি মিয়া, আবুল কালাম আজাদ, বাদশা মোল্লা, কাওসার আহমেদ, নাজিম উদ্দিন, বিল্লাল হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights