বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার

আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান কৃষকদের মুখে হাসি ফোটাতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবেন বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আবুল হোসেন আজাদ। তিনি বলেন, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি কৃষকদের উন্নয়নে বিদ্যুৎ চালিত সেচ যন্ত্র সরবরাহ করেছিলেন। তিনি কৃষকের ফসলে পানি দেওয়ার সমস্যা না হয়, তার জন্য খাল কাটা কর্মসূচি বাস্তবায়ন করেছিলেন।

শনিবার আঠন্ডা-শ্রীফলা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ০৩ নম্বর মজিদপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবুল হোসেন আজাদ বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও তার সন্তান তারেক রহমান বাংলাদেশের উন্নয়ন, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য চিন্তা করেন। পক্ষান্তরে ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৬টি বছর দেশকে বিদেশি প্রভুদের হাতে তুলে দেওয়ার কাজে ব্যস্ত ছিলেন।

সমাবেশে ইউনিয়ন সভাপতি জালাল উদ্দীন মোড়লের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস ও হুমায়ুন কবির সুমন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মিজানুর রহমান, জেলা কৃষক দলের সদস্য ও মনিরামপুর পৌর কৃষক দলের সভাপতি মোস্তফা আনোয়ার, কেশবপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব কে এম আজিজুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights