‌‘বিএনপি-জামায়াত সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে’

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চোধুরী বলেছেন,‘গণতন্ত্রের মানসকন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত চক্র সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চালাচ্ছে।’

তিনি বলেন, ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোনো অপশক্তিই আটকাতে পারবে না। দেশ ও জাতির কল্যাণে আমাদের ওসব কুচক্রী মহল থেকে সাবধান থাকতে হবে।’

আজ শুক্রবার বিকালে বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার।

এতে বিশ্বনাথ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ নেহারুন নেছা, ব্যাংকার মকদ্দুছ আলী। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights