বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে রূপগঞ্জে আওয়ামী লীগের শান্তি মিছিল

রূপগঞ্জ প্রতিনিধি

অবরোধের নামে সারাদেশে যানবাহনে হামলা, অগ্নিসংযোগসহ বিএনপি জামায়াতের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার সকালে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের লালমাটি এলাকায় রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নৌকার মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব শাহজাহান ভুইয়ার নেতৃত্বে এ শান্তি মিছিল করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন কাঞ্চন পৌর মেয়র রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, ওবায়দুল মজিদ জুয়েল, রিটন প্রধান, আমিনুল হক খোকন, ছাত্রলীগ নেতা আশিকুল ইসলাম খোকনসহ অনেকে।
এসময় শাহজাহান ভুইয়া বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আওয়ামী লীগ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আর বিএনপি জামায়াত নির্বাচল বানচাল করা চেষ্টায় অবরোধের নামে চোরাগুপ্তা হামলা করে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে। তাদের স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না। তাদের প্রতিহত করতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সর্বদা মাঠে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights