বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে সর্তক থাকতে হবে: গণপূর্তমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপি-জামায়াতের নৈরাজ্য মোকাবেলায় সর্বদা সর্তক থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
শুক্রবার বিকাল ৪টায় বিজয়নগর উপজেলা পরিষদ মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
এসময় তিনি বলেন, আগামী ৫ বছর দায়িত্ব পালন করতে পারলে ৫০ শয্যা হাসপাতালকে ১০০ শয্যায় রূপান্তিত করা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, সাবরেজিস্টার ভবন, ৫০০ জনের মিলনায়তন ভবন নির্মাণ করবো। আপনারা আজ যে জনসমুদ্র দেখিয়েছেন, গণসংবর্ধনা দিয়েছেন এজন্য আমি বিজয়নগরবাসীর কাছে চিরকৃতজ্ঞ।
গণ সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূঞার সভাপতিত্বে ও আ.লীগের যুগ্ম সাধারণ জহিরুল ইসলাম চৌধুরী সোহেলের সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা।
এছাড়া বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ফাহিমা খাতুন, জেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র হেলাল উদ্দিন, সহ সভাপতি হাজী হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী মন্টু, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল, সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুর্নিমল সাহা, উপজেলা যুব মহিলালীগের সভাপতি হালিমা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের আহবায়ক হৃদয় আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি এড. শাহানুর রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এড লোকমান হোসেন, বিজয়নগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামদুর রহমান মান্না, বিশিষ্ট শিল্পপতি লূৎফর রহমান মুকাই আলী, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভনসহ জেলা উপজেলা আ.লীগ ও তার অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
