বিএনপি নেতা চাঁদকে ফের ১০ দিন রিমান্ডে চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আরও ১০ দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। রবিবার দুপুরে তাকে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে এ রিমান্ড চাওয়া হয়।

সোমবার পুলিশের আবেদনের শুনানি হবে। রাজশাহী মহানগর পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রবিবার দুপুরে আবু সাঈদ চাঁদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৩ আদালতে হাজির করা হয়। এসময় রাষ্ট্রপক্ষ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালতের বিচারক মহিদুর রহমান আজ (সোমবার) রিমান্ড শুনানির দিন ধার্য করেন। পরে চাঁদকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীর পুঠিয়ায় বিএনপির একটি কর্মসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরপর দেশের বিভিন্ন জেলায় চাঁদের বিরুদ্ধে মামলা হয়।

গত ২৫ মে বেলা পৌনে ১১টার দিকে নগরীর ভেড়িপাড়া মোড় থেকে বিএনপি নেতা চাঁদকে গ্রেফতার করে পুলিশ। এরপর বিভিন্ন থানার মামলায় পুলিশ কয়েক দফা রিমান্ডে নেয় তাকে। এবার জিজ্ঞাসাবাদের জন্য কাশিয়াডাঙ্গা থানার মামলায় তার রিমান্ডের আবেদন করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights