বিএনপি নেতার করা ডিজিটাল প্রযুক্তি আইনের মামলায় কর্মী কারাগারে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ডিজিটাল প্রযুক্তি আইনের একটি মামলায় ইউনিয়ন বিএনপির কর্মী মাসুম বিল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শুক্রবার সকালে কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, মাসুম বিল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, দখলবাণিজ্যসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর বিএনপির পরিচয় ব্যবহার করে তিনি এলাকায় জমি দখল, মারধর ও চাঁদাবাজিসহ বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া বিভিন্ন মামলায় তিনি একাধিকবার কারাভোগও করেছেন বলে জানা গেছে।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু নাসের রায়হান জানান, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম সোহাগের দায়ের করা ডিজিটাল প্রযুক্তি আইনের একটি মামলায় মাসুম বিল্লাহকে গ্রেফতার করা হয়েছে। মামলায় অভিযোগ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সোহাগ ও আরও কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights