বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ নিলে হবে ভায়োলেন্স : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি প্রতিরোধ বা প্রতিশোধ নেবে তা পুরোটাই আওয়ামী লীগের শান্তি সমাবেশের বিপরীতে ভায়োলেন্স। তারা ৭১-এ পরাজিত হয়ে ৭৫ সাল থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করছে।

বৃহস্পতিবার কর্ণফুলী টানেলের উদ্বোধন উপলক্ষে রাজধানীর বনানী সেতু ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি শান্তি সমাবেশে হামলা করলে পাল্টা হামলা করা হবে এমন হুঁশিয়ারি দিয়ে আওয়ামী লীগ আগ বাড়িয়ে বিএনপির সমাবেশে কোনো হামলা করবে না বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপি আন্দোলনের নামে সন্ত্রাস করে যেনো জনগণের জানমালের ক্ষতি না করে সে জন্য আওয়ামী লীগও অব্যাহত কর্মসূচি দেবে উল্লেখ করে, বিএনপির কর্মসূচি আর বিদেশিদের তৎপরতায় সরকার কোনো চাপ অনুভব করছে না বলে জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights