বিএনপি মহাসচিবের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অনলাইন ডেস্ক
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় কর্মরত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ।

শুক্রবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়।

বৈঠকে মির্জা ফখরুলের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
জানা গেছে, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি ছাড়াও উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights