বিএনপির চার নেতা সিঙ্গাপুরে

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির চারজন সদস্য এখন সিঙ্গাপুরে অবস্থান করছেন। গতকাল মির্জা আব্বাস চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন। তার সঙ্গে তার স্ত্রী আফরোজা আব্বাস রয়েছেন। সকাল পৌনে ৯টার দিকে বিমানের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা আব্বাস। তবে তিনি সিঙ্গাপুরের কোন হাসপাতালে চিকিৎসা নেবেন এবং কবে দেশে ফিরবেন সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। এর আগে বৃহস্পতিবার চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে ২৭ জুন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। স্থায়ী কমিটির আরেকজন সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুও বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights