বিএনপির পৃষ্টপোষকতায় এখনও স্বাধীনতা বিরোধীরা এদেশে রাজনীতি করছে : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির পৃষ্টপোষকতায় এখনও স্বাধীনতা বিরোধীরা এদেশে রাজনীতি করছে। স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার সকালে ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, স্বাধীনতার ঘোষণা দেওয়ার একমাত্র বৈধ অধিকার ছিল বঙ্গবন্ধুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights