বিএসটিআই মহাপরিচালকের সাথে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ভার্সন
বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা’র নেতৃত্বে একটি প্রতিনিধিদল সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক এস এম ফেরদৌস আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় দেশের জাতীয় মান সংস্থাগুলোর কার্যক্রম, মান নির্ধারণ প্রক্রিয়া ও কর্মপদ্ধতি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, পণ্য ও সেবার গুণগত মান নিশ্চিত করতে মান সংস্থাগুলোর ভূমিকা নিয়েও মতবিনিময় করা হয়।

দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে পারস্পরিক মান সনদের স্বীকৃতি এবং মান নির্ধারণে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধি দল আশা প্রকাশ করে, এই সহযোগিতা ভবিষ্যতে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরও সহজ ও গতিশীল করবে।

বিএসটিআই মহাপরিচালক রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশে মান ও মানদণ্ড প্রণয়ন, পরিমাপবিদ্যা এবং পরীক্ষাগার ব্যবস্থার আধুনিকায়নে বিএসটিআই নানা উদ্যোগ নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights