বিএসপিএকে ৭-০ গোলে হারাল আনভীর বসুন্ধরা স্পোর্টস সিটি

নিজস্ব প্রতিবেদক

দেশের সবচেয়ে আধুনিক ক্রীড়া কেন্দ্র ‘এবিজি স্পোর্টস সিটি’তে অনুষ্ঠিত হয়ে গেল এক রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচ। মঙ্গলবার রাতে ফুটসাল গ্রাউন্ডে মুখোমুখি হয় ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসপিএ এবং আনভীর বসুন্ধরা স্পোর্টস সিটি।

এদিন রাতের পুরো ম্যাচেই একচেটিয়া আধিপত্য দেখায় আনভীর বসুন্ধরা স্পোর্টস সিটি। প্রথমার্ধেই দারুণ সব আক্রমণে ৪-০ গোলে এগিয়ে যায় তারা। বিরতির পরও আক্রমণের এই ধারা ধরে রেখে আরও ৩টি গোল তুলে নেয় দলটি। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আনভীর বসুন্ধরা স্পোর্টস সিটি। বিএসপিএ ম্যাচজুড়ে ফেরার চেষ্টা চালালেও প্রতিপক্ষের আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি।

জয়ী দলের হয়ে জোড়া গোল করেন স্পোর্টস সিটির পরিচালক ইমরুল হাসান ও সবুজ। এ ছাড়া শিকদার, হেমন্ত ও সাহেদ একটি করে গোল করেন। হারলেও বিএসপিএ দলের লড়াই করার মানসিকতা মাঠে উপস্থিত সবার মন জয় করে নেয়। সব মিলিয়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শেষ হয় এই প্রীতি ম্যাচটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights