বিক্ষোভ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক

ইরানের অর্থনীতির বিপর্যয়ের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সোমবার আরাগচি বলেছেন, দেশজুড়ে চলমান বিক্ষোভ দমনের পর বর্তমানে পরিস্থিতি ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে। তবে তিনি দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি।

আরাগচির দাবি, শুরু হওয়া অহিংস আন্দোলনকে পরে ইচ্ছাকৃতভাবে সহিংস ও রক্তক্ষয়ী রূপ দেওয়া হয়েছে। যাতে অজুহাত হিসেবে ব্যবহার করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের সুযোগ পান।

তেহরানে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন আরাগচি। ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকা সত্ত্বেও অনুমতি নিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তার বক্তব্য সম্প্রচার করেছে।

আব্বাস আরাগচি আরও বলেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে সংলাপের পথও খোলা রেখেছি।’

সূত্র: এপি, আল-জাজিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights