বিজয় দিবসে আগ্রাসনবিরোধী যাত্রা করবে এনসিপি

অনলাইন ডেস্ক

মহান বিজয় দিবস উপলক্ষে আগ্রাসনবিরোধী যাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এক বার্তায় বিষয়টি জানিয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয় থেকে এই যাত্রা শুরু হবে।

র‍্যালিটি বাংলামোটর মোড়, কাটাবন মোড়, নীলক্ষেত মোড়, পলাশীর মোড় হয়ে শহীদ মিনারে শেষ হবে।

বার্তায় বলা হয়, র‍্যালিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights