বিজিবির অভিযানে ১৬টি ভারতীয় মহিষসহ চোরাচালান জব্দ

অনলাইন ডেস্ক
সিলেটের জৈন্তাপুর এবং সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্তে অভিযান পরিচালনা করে এক হাজার ৬৬টি স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ করেছে বিজিবি।

শনিবার দিবাগত রাত ২টায় গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বাধীন সিলেট জেলার জৈন্তাপুর এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল ১,১৬৬টি ভারতীয় স্মার্ট মোবাইল ফোনের ডিসপ্লে ও ১৬টি ভারতীয় মহিষ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য এক কোটি চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার চারশত টাকা।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights