বিজিবির ধাওয়ায় সাড়ে ৫ কেজি স্বর্ণ ফেলে পালালেন মোটরসাইকেল চালক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলার জীবননগরের পাতিলা সীমান্ত এলাকা থেকে প্রায় সাড়ে ৫ কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করে বিজিবি। উদ্ধার হওয়া স্বর্ণের দাম ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

৫৮ বিজিবি’র পরিচালক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সূত্রে খবর পেয়ে ৫৮ বিজিবির একটি দল মঙ্গলবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর পাতিলা সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলে পাতিলা ঈদগা মাঠ অতিক্রম করে সীমান্তের দিকে যাচ্ছিল। বিজিবি টহল দল লোকটিকে ধরার জন্য নিজেরাও মোটরসাইকেল নিয়ে লোকটিকে ধাওয়া করে। লোকটির মাজায় থাকা বেল্ট ফেলে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।
এ সময় বিজিবি সদস্যরা কাপড়ের বেল্টের ভেতরে থাকা ১৭টি স্বর্ণের বার জব্দ করে। যার ওজন ৫ কেজি ৪৭৮ গ্রাম। স্বর্ণের মূল্য ৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।

বিজিবি পরিচালক জানান, পালিয়ে যাওয়া অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে জীবননগর থানায় মামলা দায়ের এবং জব্দ করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights